Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল ৯টার কিছু সময় পরে তাঁকে তাঁর গুলশানের বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, 'সকালে কথা বলতে আসে ডিবি। এরপর নিচে যেয়ে বাসার সিসিটিভির ডিভাইস খুলে নেয়। পরে এসে তুলে নিয়ে যায় ডিবি ও পুলিশ। তাঁরা বলেছে, ওপরের অর্ডার আছে।'

৭৫ বছর বয়সী মির্জা ফখরুল অসুস্থ। দ্রুত তাঁকে ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন রাহাত আরা বেগম।

এর আগে আজ রোববার সকাল ৯টার দিকে শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।'

শনিবারের সমাবেশে পুলিশি হামলার অভিযোগে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল সমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতালের ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।