Tuesday, 3 November 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (০৭ জুলাই) তাকে ইবনে সিনা হাসপাতালের নিউরোলজিস্ট প্রফেসর ডা. আব্দুল হাই এর অধীনে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির।

তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতা বেড়ে গেলে আজকে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।