Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে

admin • 05 Nov 2023, 06:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৫ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ।

   

এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

   

আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।