Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিএনপি নেতা এসএ খালেক আর নেই!

admin • 05 Jan 2025, 06:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা এসএ খালেক আর নেই!

অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের সাবেক সংসদ সদস্য এসএ খালেক মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শায়রুল কবির খান জানান, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

এ বিএনপি নেতাকে গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।