Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপির মহাসমাবেশ শুক্রবার নয়াপল্টনে

admin • 26 Jul 2023, 09:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপির মহাসমাবেশ শুক্রবার নয়াপল্টনে

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ স্থগিত করেছে দলটি। তবে শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।

বুধবার (২৬ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ছুটির দিনে সরকার ও সরকারি প্রতিষ্ঠান বাধা দেবে না এটা আমরা প্রত্যাশা করছি।

নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিপূর্ণভাবে উসনাকিতে পা না দিতে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। জানা গেছে, বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে মহাসমাবেশ কর্মসূচি পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়।

 

পুলিশ বিএনপিকে গোলাপবাগের মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেয়। বিষয়টি নিয়ে বিএনপি সিনিয়র নেতারা আলোচনায় বসেন। আলোচনায় তারা মহাসমাবেশের তারিখ পরিবর্তনের আলোচনা হয়।

 

প্রসঙ্গত, গত ২২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই ঢাকা মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। তার জন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বিএনপি সেখানে সমাবেশে করতে চায় না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।