Friday, 6 November 2026
শিরোনাম
আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
এক্সক্লসিভ

বিইউপিতে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪ এসি মিস্ত্রী জাতীয় বার্ন ইনস্টিটিউটে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিইউপিতে এসি বিস্ফোরণ, দগ্ধ ৪ এসি মিস্ত্রী জাতীয় বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এসি মেরামতের সময় বিস্ফোরণে ৪ এসি মিস্ত্রী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৮এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আল মামুন (৩১), সুজন মিয়া(৩১), রাসেল আহমেদ (৪৫) ও সেলিম হোসেন (৩০)।

দগ্ধরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য় তালায় কিচেনের পাশে এসি মেরামতের কাজ করছিলেন তারা। সেখানে এসির কম্প্রেশার মেশিন আগে থেকেই খুলে রাখা হয়। এরপর বিদ্যুৎ সংযোগও বন্ধ করা ছিল। এরই মধ্যে হঠাৎ একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে পাশে থাকা ৪ এসি মিস্ত্রীর হাত,পা ও মুখ ঝলসে যায়। এরপর তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এই ৪ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।