Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫

admin • 15 Apr 2023, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে প্রায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় ক্রেনটি উল্টে যাওয়ায় মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হঠাৎ বিআরটি প্রকল্পের একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এ সময় প্রায় পাঁচজন পথচারী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।