Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জেলার খবর

বাস দুর্ঘটনা:জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাস দুর্ঘটনা:জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় বাস দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এ কথা জানান।

তিনি জানান, যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝে নিতে চাইলে তা হস্তান্তর করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসচালক নিয়ন্ত্রণহীন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। সবকিছুই তদন্তে বেরিয়ে আসবে।

এদিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি জানিয়েছেন, দুপুর দেড়টা পর্যন্ত ১৭ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে। আহতাবস্থায় ভর্তি আছেন ৩৫ জন। এদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, ছয়জন নারী ও আটজন পুরুষ।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, নিহত ১৭ জনের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এরা হলেন- ভাণ্ডারিয়ার মো. ছালাম (৬০), সুমাইয়া (৬), তারেক (৪৫) , মো. শাহিন (২৫), রহিমা বেগম (৬০) ও আবুল কালাম, চর বোয়ালিয়ার আব্দুল্লাহ (৮), মেহেন্দিগঞ্জের রিপা মনি (২) ও আয়বিন আহমেদ (২২) এবং রাজাপুরের নয়ন (১৬), খুশবু (১৯) ও খাদিজা বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকন্দা নামক স্থানে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে পড়েন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।