Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা, চালক আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা, চালক আটক

গাজীপুরের শ্রীপুরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত বাসের চালককে আটক করেছে র‌্যাব-১। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলো।

শনিবার (২৪জুন) রাতে চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম।

তিনি জানান, গ্রেপ্তার শহীদ (২৪) মাদারীপুর জেলার সদর থানার চরলক্ষিপুর গ্রামের মো. কালাম ব্যাপারীর ছেলে। তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকার তাইজ উদ্দিনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এর আগে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, শুক্রবার স্ত্রীসহ অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়া এলাকায় বেড়াতে যান শহিদুল ইসলাম। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস শহিদুল ইসলামের স্ত্রী সাহেরা খাতুনকে ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চালকের সাথে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে মিনিবাসটি চালাতে শুরু করে চালক। কিছুদূর যাওয়ার পর শহিদুল ইসলামকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেয় মিনিবাসের হেলপার।

এসময় শহিদুল ইসলামের পরনের লুঙ্গি গাড়ির একটি হুকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।