Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

বাস থেকেই উদ্ধার হলো সৌহার্দ্য পরিবহনের চালকের মরদেহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাস থেকেই উদ্ধার হলো সৌহার্দ্য পরিবহনের চালকের মরদেহ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় চালক আরমান খানের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের বাসিন্দা। তিনি আরব খানের ছেলে।

 

দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন স্বজন ও পরিবহন সংশ্লিষ্টরা। 

 

আরমানের ফুপাতো ভাই গণমাধ্যমকে বলেন, বাসটি আমার ফুপাতো ভাই আরমানই চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই গুজব ছড়িয়েছেন যে, চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গেলে হেলপার বাস চালাচ্ছিল। কিন্তু ঘটনাটি সত্য নয়। যদি আরমান বাস থেকে নেমেই যেতেন, তাহলে তার মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার হলো কীভাবে?

 

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের এক স্টাফ জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত বাসটির চালক ছিলেন আরমান খান।

 

তিনি বলেন, সে নিজেই বাসটি চালাচ্ছিল। তার পেশাদার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে।

 

এর আগে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের পূর্ণাঙ্গ তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।