Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

admin • 15 Jul 2023, 04:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুনগুন পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

 

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে হতাহতদের নাম এখনো পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।