Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, বাসে আগুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, বাসে আগুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. মানিক (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি আগুন লাগিয়ে দেয়। শনিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ বাজার-ভারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর এলাকার সমেশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে জয়াগ ইউনিয়নের ভারকোট এলাকায় রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি বাস বিপরীতমুখী সোনাইমুড়ী থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশা চালক মানিক ঘটনাস্থলেই মারা যান। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘাতক চালক পালিয়ে গেছেন। পরে উত্তেজিত জনতা বাসে আগুন লাগিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। নিহত অটোরিকশা চালকের মরদেহ থানায় রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।