Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বাসার বারান্দায় পড়েছিল সাংবাদিকের মরদেহ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাসার বারান্দায় পড়েছিল সাংবাদিকের মরদেহ

রাজধানী মিরপুর পল্লবীতে নিজ বাসায় বিপ্লব জামান নামে এক ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। নিহত ব্যক্তি পেশায় সাংবাদিক ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্লাট থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হচ্ছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

 

যতটুকু দরজার ফাঁক দিয়ে দেখা গেছে মরদেহটি বারান্দায় পড়ে আছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহটি পঁচতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ওসি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তি ‘বিজনেস এক্সপ্রেস’ নামে একটি গণমাধ্যমে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।