Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কলেজছাত্র নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় আবু মুছা (১৮) ও পারভেজ (২০) নামের দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড় টার দিকে বিলজানি ফুলতলার মোড় এলাকায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র বাসচাপায় নিহত হয়েছেন।

 

নিহত পারভেজ কুমারখালী উপজেলার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের ইসহাক আলীর ছেলে। তারা দুজন শোমসপুর ক‌লে‌জের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশা উপজেলার দিকে যাবার সময় বিলজানি ফুলতলা এলাকায় বাস ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরিত দিক থেকে মোটরসাইকেল আসলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে দুজনেই ঘটনাস্থলে নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুজন ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।