Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাসচাপায় প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী

admin • 24 Mar 2023, 09:42 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাসচাপায় প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ময়সের (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লিপি বেগম (৪২)।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত ময়সের সল্লা ইউনিয়নের মীহামজানি এলাকার বাসিন্দা ছিলেন। তার স্ত্রী আহত লিপি বেগম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল বাসে করে সল্লা বাসস্ট্যান্ডে নামেন স্বামী-স্ত্রী। পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুত গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ময়সের নিহত হন।

 

আহত হন তার স্ত্রী লিপি বেগম। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। আর আহত লিপি বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।