Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বাসচাপায় নাদিয়ার মৃত্যু: বিমানবন্দর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাসচাপায় নাদিয়ার মৃত্যু:  বিমানবন্দর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর কাওলা এলাকায় এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ফলে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ সময় নাদিয়ার ক্ষতিপূরণ ও এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ চার দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, ভিক্টর ক্লাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, চালক ও হেলপারের গ্রেপ্তারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।

এদিন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন নাদিয়া সুলতানার সহপাঠীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ করতে করতে কাওলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। তবে দুপুর ১টা থেকে বিদেশগামী যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসগুলোকে রাস্তার পাশ দিয়ে যেতে দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় যানবাহনের লাইসেন্স দেখে দেখে গাড়ি ছাড়ছেন তারা।

এর আগে গতকাল রোববার দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাদিয়া সুলতানা নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হন। নাদিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আজ সোমবার সকালে বাসটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।