লক্ষ্মীপুরে বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিল আড়াই শতাধিক শিক্ষার্থী। সোমবার (৬ মার্চ) সদর উপজেলার তেওয়ারীগঞ্জে হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠানে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ শপথ বাক্য পাঠ করান।
এসময় মেয়েরা ১৮ বছর ও ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করবে না বলে অঙ্গীকার করে। গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ আয়োজন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলম, (রাজস্ব) সাজিয়া পারভীন, (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, ইউপি চেয়ারম্যান ইবনে ওমর হোসাঈন ভুলু, বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নুর মোহাম্মদ ভূঁইয়া, ইপসা জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঁইয়াসহ প্রমুখ।
বক্তারা বলেন, কারোর প্ররোচনায় বাল্য বিবাহ করা যাবেনা। মেয়েরা অধিক শিক্ষা অর্জন করতে হবে তাহলে তারা প্রতিষ্ঠিত হবে পারবে। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তবেই ভালো ফলে জ্ঞান অর্জন সম্ভব। মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।
পরে জেলা প্রশাসক বাল্য বিবাহ প্রতিরোধে সম্মতিস্বাক্ষর প্রদান করেন।





