Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, বাবার জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, বাবার জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৫)। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেন উপজেলা সহকারী কমিনার (ভূমি) মো. মামুন সরকার।

 

জানা গেছে, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের দক্ষিণ সাটিয়াদী গ্রামে বাল্যবিবাহের আয়োজন চলছে। শুক্রবার জুমার নামাজের পর ওই গ্রামের ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার জনৈক ব্যক্তির বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে এমন খবর আসে ইউএনও মো. বিল্লাল হোসেনের কাছে।

এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পাকুন্দিয়া থানার এসআই নাজিম উদ্দিনসহ থানা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে দক্ষিণ সাটিয়াদী গ্রামের ওই বাড়িতে উপস্থিত হন প্রশাসনের লোকজন।

এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর‍া হয়। বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।