Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে আফিম উদ্দিন নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

শিশু আফিম উদ্দিন উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের পল্লি চিকিৎসক নাসিম উদ্দিনে ছেলে।

 

নাসিম উদ্দিন বলেন, আমি কাজের জন্য বাইরে ছিলাম। আমার ছেলে আফিম উদ্দিন বাড়ির আঙিনায় থাকা বালতিভর্তি পানি নিয়ে খেলছিল। এ সময় হঠাৎ বালতির মধ্যে পড়ে যায় আফিম। কিছুক্ষণ পর স্বজনরা টের পেয়ে উদ্ধার করে দেখতে পান, আমার ছেলে আর নেই।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, বাড়িতে থাকা লোকজন কাজে ব্যস্ত ছিল। প্রতিদিনের ন্যায় ছেলেটি একা একা খেলছিল। হঠাৎ কীভাবে বালতির পানিতে ডুবে যায়। পানিতে ডুবে যাওয়ার অনেক পরে খোঁজাখুঁজি করে বালতি থেকে উদ্ধার করা হয়।

 

মনকষা ইউনিয়ন পরিষদের সদস্য জেম আলী ও শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।