Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

বার কাউন্সিল পরীক্ষা: ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বার কাউন্সিল পরীক্ষা: ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

এ বিষয়ে বার কাউন্সিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিতব্য অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একইসঙ্গে পরীক্ষাকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ও ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বার কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে মর্মে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে। সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।