Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি

তাবলীগ জামাতে সাদপন্থিদের প্রতিহত করার ঘোষণার পর এবার হাতাহাতিতে জড়ালো দু’পক্ষ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে এ বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।

 

সাদপন্থিদের অভিযোগ, জোহরের নামাজের পর তারা তালিম করার পূর্ব ঘোষণা দেন। এরপর তাদের মুরব্বী যখন কথা বলতে মিম্বরের পাশে দাঁড়ান তখন যোবায়েরপন্থীরা তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তার।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় একপক্ষ আরেকপক্ষকে চড়-থাপ্পড় মারে ও জামা টেনে ছিড়ে ফেলার ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করে যোবায়েরপন্থীরা। সম্মেলন থেকে সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা দেন তারা। গতকাল বুধবারও সাদপন্থীদেরকে মসজিদে কোনো কার্যক্রম করতে নিষেধ করে জুবায়েরপন্থী তাবলীগ জামাতের লোকজন। পরদিনই সরাসরি বাধা দেয়ার অভিযোগ ও হাতাহাতির ঘটনা ঘটলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।