Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

বায়তুল মোকাররমে ‘অনুমতি পাচ্ছে’ আ.লীগ,নয়াপল্টনে বিএনপি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বায়তুল মোকাররমে ‘অনুমতি পাচ্ছে’ আ.লীগ,নয়াপল্টনে বিএনপি

আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওই কর্মকর্তা জানান, দুই দল তাদের সমাবেশের পরিকল্পনা আমাদের জানিয়েছে। ডিএমপি তাদের ওপর আস্থা রেখে পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানান এ কর্মকর্তা।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।

 

এদিকে জামায়াতে ইসলামীকে অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

 

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান রাতে  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  বলেন, পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুই দলকে চিঠি পাঠিয়ে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। তাদের কর্মসূচি কীভাবে, কখন, কোথায় করতে চায় তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। তাদের বক্তব্য বিচার-বিশ্লেষণ করা হচ্ছে।

 

কমিশনার আরও বলেন, আমরা ২৮ অক্টোবর ছোটখাট অনেক দলকে অনুমতি দিয়েছি। তবে বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কাল এ নিয়ে বৈঠক করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

 

গত বুধবার বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ। পরে আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের চিঠির চাওয়া সব তথ্য দেওয়া হয়।

 

আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। একই দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিলে তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।