Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবা হারালেন জাগো নিউজের সাব এডিটর জুথী

admin • 13 Nov 2023, 10:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাবা হারালেন জাগো নিউজের সাব এডিটর জুথী

বাবা হারালেন জাগো নিউজের সাব এডিটর ফেরদৌসী জুথী। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. নজরুল ইসলাম জোয়ার্দ্দার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আহসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত শফিউর রহমান জোয়ার্দ্দারের ছেলে।

মরহুমের বড় ছেলে হাসান মোহাম্মদ জোয়ার্দ্দার বাবু বলেন, এশার নামাজের পর শহরের জান্নাতুল মওয়া কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আহসান জোয়ার্দ্দারের মৃত্যুতে সামাজিক, রাজনৈতিকসহ তার সাবেক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দ্যা মিরর অব বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক অনামিকা ইসলাম । তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।