Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

বাবার হাতে ছেলে খুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাবার হাতে ছেলে খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শিশু তার বাবার হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত বাবা জাহান মিয়াকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১ মে) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি উপজেলার ইটাখোলা গ্রামের জাহান মিয়ার ছেলে রায়হান মিয়া (১২)।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার বিকেলে জাহান একটি কাঠের টুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করে। এ সময় আহত অবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, অভিযুক্ত জাহানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথাবার্তায় মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।