Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বাবার সঙ্গে নামাজ শিখছে জয়: অপু বিশ্বাস

admin • 15 Apr 2024, 07:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাবার সঙ্গে নামাজ শিখছে জয়: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তারা। এরপর দুইজনের বিয়ে, সন্তান, বিচ্ছেদ- বিষয় সকলের জানা। বর্তমানে দুইজনকে একসঙ্গে আর দেখা যায় না।

তবে সামাজিক মাধ্যম কিংবা গণমাধ্যমে প্রায় সময়ই শাকিবের প্রশংসা করতে দেখা যায় অপুকে। ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন অনুষ্ঠানে আসেন অপু বিশ্বাস। কথা বলেন ঈদ, সংসার-সন্তান নিয়ে।

এবারের ঈদ কেমন কেটেছে- এমন প্রশ্নের জবাবে অপু বলেন, 'ঈদে সন্তানের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। কারণ, ওর আনন্দটাই এখন আনন্দ অনেক বাড়িয়ে দেয়। এখন জয় বাবার সঙ্গে নামাজ শিখেছে। সেই জায়গা থেকে বাবার সঙ্গে ঈদের দিনেও নামাজ পড়ে জয়'।

 

তিনি আরও বলেন, 'বিয়ের পর থেকেই শাকিবের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। সে অনেক পছন্দ করে। সেমাই বানাতে হয়'।

 

অপু বলেন, ঈদের সময় প্রচুর সিনেমা মুক্তি পেয়েছে, যেহেতু সিনেমার মানুষ আমি, সিনেমা দেখতে পছন্দ করি। সময় করে করে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখার চেষ্টা করব। সন্তানের বাবার সিনেমা তালিকার প্রথমে রাখব।

 

তিনি বলেন, “রাজকুমার” সিনেমায় ভিনদেশি নায়িকা অভিনয় করেছেন। তাকে স্বাগত জানাব, তিনি হয়তো জানেন না তার সিনেমাটা কত বড় একটি উৎসবে মুক্তি পেয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে'।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।