Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সুমাইয়া আক্তার নামে এক পরীক্ষার্থী। বুধবার (১০ মে) চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

 

এর আগে সকাল ৬টার দিকে সুমাইয়া আক্তারের বাবা মিজান গাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মৈশাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ হামানকর্দ্দি গ্রামের গাজী বাড়ির মৃত হাছান গাজীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

 

মিজানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সুমাইয়া। সে এবার চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

 

স্থানীয়রা জানান, মিজান গাজী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি স্ট্রোক করেন। সর্বশেষ গতকাল তিনি জ্বর ও পাতলা পায়খানা নিয়ে চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

 

মিজানের মৃতুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মো. শরীফ সরদার বলেন, আমাদের এলাকার মিজান গাজী ভাই সকালে মারা গেছেন। বাড়িতে তার মরদেহ রেখে মেয়েকে পরিবারের সবাই বুঝিয়ে পরীক্ষা দিতে যেতে বলে। পরে সবার কথায় সে পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকে মিজান ভাইয়ের মরদেহের পাশে আছি।

 

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র সচিব মোশাররফ হোসেন জানান, তার বাবার মৃত্যুর খবরটি ওই স্কুলের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আজকের পরীক্ষা ছিল ২৫ মিনিটের। তার মৃত্যুর বিষয়টি দুঃখজনক। সুমাইয়া যেন কোনোভাবেই মানসিকভাবে ভেঙে না পড়ে সেই চেষ্টা করেছি। সে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। সামনের সবগুলো পরীক্ষায় সে যেন অংশগ্রহণ করে সেজন্য আমরা তাকে সহযোগিতা করব।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।