Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল সন্তানের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল সন্তানের

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইয়ামিন হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বেলা সোয়া একটার দিকে উপজেলার হোগলা দীনিয়া মাদরাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

 

ইয়ামিন হোসেন হোগলা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার মাদরাসায় ইয়ামিন হোসেনের কোরআন বিষয়ে মৌখিক পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেলা একটার দিকে ইয়ামিন মাদরাসা থেকে বের হলে তার বাবা জাকির হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় তিনি ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। ছেলেকে দেখে ট্রলি থামিয়ে ইয়ামিনকে কোলে তুলে তার পাশে বসিয়ে বাড়ির পথে রওনা হন।

 

কিছু দূর যাওয়ার পরই হঠাৎ ট্রলির সামনের বাঁ পাশের চাকা সড়কের গর্তে পড়ে যায়। এতে বাবার কোল থেকে ইয়ামিন ছিটকে পড়ে ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়। আশপাশের লোকজন ইয়ামিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাউফল থানার (ওসি) তদন্ত মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।