Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বাবাকে খুনের দায়ে মেয়ের মৃত্যুদণ্ড, স্ত্রী ও আরেক সন্তানের যাবজ্জীবন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাবাকে খুনের দায়ে মেয়ের মৃত্যুদণ্ড, স্ত্রী ও আরেক সন্তানের যাবজ্জীবন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বাবাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মেয়েকে মৃত্যুদণ্ড, স্ত্রী ও আরেক মেয়েকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। এ সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেয়ে নিলুফা আক্তার (৩১)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নিহতের স্ত্রী শাহিদা পারভীন (৬২) ও তার মেয়ে হাফিজা বেগম (৪১)।

 

নিহত ব্যক্তি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত শামসুদ্দীন ফকিরের ছেলে হাফেজ আবুল বাসার (৬৫)।

 

মামলা সূত্র থেকে জানা যায়, গত ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদপুরের আলীপুর মহল্লার প্রশানিক পাড়ায় আবুল বাসারকে গলা কেটে খুন করা হয়। পরে এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহতের ভাই মো. লোকমান ফকির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আদালতের পিপি নওয়াব আলী মৃধা জানান, বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত। পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত নিলুফা, মা শাহিদা ও মেয়ে হাফিজাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহিদা ও হাফেজাকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।