Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বাবাকে কুপিয়ে হত্যার পর ‘স্ট্রোকে’ ছেলের মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বাবাকে কুপিয়ে হত্যার পর ‘স্ট্রোকে’ ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার পর ছেলে রুবেল মোল্লার স্ট্রোকে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল মোল্লা (৩৩) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বাবার মৃত্যুর খবর শুনে স্ট্রোকজনিত কারণে রুবেল মোল্লা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আয়নাল হক মাদবর নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সন্ধ্যায় ইফতারের দাওয়াত ছিল আমার। দাওয়াত থেকে ফেরার পথে শুনি মকবুল হোসেন মোল্লাকে তার বড় ছেলে রুবেল মোল্লা কুপিয়ে আহত করেছেন। পরে মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে রুবেল মোল্লা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ কালবেলাকে বলেন, ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর ছেলেরও মৃত্যু হয়েছে। এ ঘটনার বিস্তারিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।