Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বাপেক্স'র পরিচালক হিসেবে নিয়োগ পেলেন কুষ্টিয়ার কৃতিসন্তান প্রযুক্তিবিদ সুফি ফারুক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাপেক্স'র পরিচালক হিসেবে নিয়োগ পেলেন কুষ্টিয়ার কৃতিসন্তান প্রযুক্তিবিদ সুফি ফারুক

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেডের পরিচালক নিয়োগ পেলেন প্রযুক্তিবিদ সুফি ফারুক। ( ২৫ শে এপ্রিল ) মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন ২ অধিশাখার এক অফিস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়ার কৃতিসন্তান বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ ও আওয়ামিলীগ নেতা সুফি ফারুক ইবনে আবুবকরকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেডের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়।

 

উল্লেখ্য যে সুফি ফারুক ইবনে আবুবকর বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য, আইটি সেলের সভাপতি, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বর্তমান কমিটির নির্বাহী সদস্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদস্য, গুরুকুল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সুফি ফারুকের বাড়ি কুষ্টিয়া জেলার, কুমারখালি উপজেলার, বাগুলাট ইউনিয়ন এর বাঁশগ্রামে। কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৯৬ সালে কৃতিত্ত্বের সাথে মাধ্যমিক ও কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে গ্রাজুয়েশন শেষে ব্রাক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ করেন।

 

ছাত্র জীবন থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠনে কার্যক্রমে জড়িত ছিলেন। ১৯৯৯ সালে প্রযুক্তিতে কুষ্টিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও ছাত্রজীবনে সাংস্কৃতিক কর্মকান্ড ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

 

পরবর্তীতে তথ্য প্রযুক্তি বিষয়ে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার দরুণ রবি অজিয়টা লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তথ্য প্রযুক্তির উপর আইএসপি সেটাপ ম্যানুয়াল বই লেখেন, বর্তমানে বিভিন্ন তথ্য প্রযুক্তি বিশেষায়িত প্রতিষ্ঠানে বইটি পাঠদানে সহায়তার জন্য ব্যবহৃত হয়।

 

গুরুকুল বাংলাদেশ নিয়ে বর্তমানে কাজ করছেন শিক্ষা বিষয়ক অনলাইন প্লাটফর্মে। গুরুকুল নার্সিং, ইঞ্জিনিয়ারিং, ম্যাটস ইন্সটিটিউড এবং ভার্চুয়াল স্কুলের প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ, শিক্ষিত, মনবিক ও রুচিশীল প্রজন্ম গড়ে তোলাই বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ও আওয়ামীলীগ নেতা সুফি ফারুক ইবনে আবুবকর এর লক্ষ্য ও উদ্দেশ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।