Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

admin • 16 Nov 2022, 11:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

বান্দরবান ভ্রমণে পঞ্চম দফায় বাড়লো নিষেধাজ্ঞা। রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আরও চারদিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে রুমা-রোয়াংছড়ি ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।