Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বান্দরবানে লিফটে আটকে কিশোরীর রহস্যজনক মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বান্দরবানে লিফটে আটকে কিশোরীর রহস্যজনক মৃত্যু

বান্দরবান জেলা শহরের প্যারিস প্যারাডাইস ভবনের লিফট আটকে থাকা একজনকে আহত অবস্থায় ও এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরির নাম সাবিকুর নাহার (সাবু) (১৩), সে ওই ভবনের একটি বাসার গৃহকর্মী।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে হঠাৎ করে প্যারিস প্যারাডাইস ভবনের দাড়োয়ান মো.নুরল ইসলাম (৪৯) এক ব্যক্তিকে ফোন করে জানান, লিফট অচল হয়ে তারা লিফটে আটকে পড়েছে, তাদের যাতে উদ্ধার করা হয়।

 

এসময় সে নিজেকে আহত দাবি করার পাশাপাশি সে লিফটে এক কিশোরীর মৃতদেহ রয়েছে বলে জানান।পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বিকেলে আটকে পড়া লিফটে রশি নামিয়ে আহত দাড়োয়ান মো.নুরুল ইসলামকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

   

পরে লিফটে মৃত অবস্থায় পড়ে থাকা কিশোরীকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা। এসময় ভবনের দেয়াল কেটে লিফটে প্রবেশ করে বিকেল ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সাবিকুর নাহার (সাবু) কে মৃত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

   

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশান অফিসার মো.নাজমুল আলম জানান, আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট একসাথে কাজ করে দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে এক কিশোরীর মৃতদেহ ও মো.নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আহতবস্থায় উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।