Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

admin • 23 May 2024, 08:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত হয়েছে। তবে নিহত ওই দুই কেএনএফ সদস্যের এখনো পরিচয় পাওয়া যায়নি। যদিও তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সকালে চিম্বুক পাহাড়ের শ্যারনপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী।

স্থানীয়রা জানায়, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফের অবস্থানের কথা টের পেয়ে চিম্বুক পাহাড়ের ফারুক পাড়ার কাছে শ্যারনপাড়ায় অভিযান চালায়। ওই সময় সেখানে উভয় পক্ষের সংঘর্ষে কেএনএফের ২ সদস্য নিহত হয়।

বান্দরবান সদর থানার এসআই সমর বড়ুয়া জানান, আমরা শ্যারনপাড়া থেকে দুইটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে এসেছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি ছাড়াও ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা করা হয়। পরে ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও ৪টি মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত মোট ৯টি মামলায় ৮৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অন্যদিকে, অভিযানে এ পর্যন্ত ১০ জন কেএনএফ সদস্য নিহত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।