পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্টি কেএনএফের বিরুদ্ধে আরো একটি অভিযানিক সাফল্য পেয়েছে সেনাবাহিনী। এই অভিযানে কেএনএফ এর অন্যতম গুরুপূর্ণ ঘাটি সিলৌপি পাড়ার নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী
এই অভিযানে সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক সেনা সদস্য। আহত সেনা সদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
সিলৌপি পাড়া কেএনএফ ক্যাম্পের আশপাশে দীর্ঘ এলাকা জুড়ে বিছানো ছিল শতাধিক আইইডি। এমনই একটি আইইডির বিস্ফোরণে একজন সেনা সদস্য নিহত হন।





