Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বান্দরবানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

admin • 04 Mar 2026, 03:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:

বান্দরবানের লামা উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম প্রেন পং ম্রো লামা। তিনি উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাং-ঢেঁকিছড়া পাড়ার মেনসিং ম্রোর ছেলে।

স্থানী সূত্রে জানা যায়, লামার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেরাইত্যা বাজারসংলগ্ন নতুন রাস্তার মুখে রাস্তা নির্মাণকাজ চলছে। সোমবার রাত ১১টার দিকে সেখানে প্রেন পং ম্রো শ্রমিকদের কাজে বাধা দেন। ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে মারধর করে। পরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে খবর দেয়। সেনাবাহিনী তাকে নিয়ে মেরাইত্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। তার দেখানো একটি বাঁশঝাড় থেকে কালো রঙের ট্রিগারযুক্ত বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিনের ভেতরে রাখা ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) শাহজাহান কামাল জানান, প্রেন পং ম্রোর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।