Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বানিয়াচংয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

admin • 03 May 2023, 08:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বানিয়াচংয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে সৌরভ দাস (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বেলা ৩টার দিকে উপজেলার সুজাতপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

   

নিহত সৌরভ দাস চণ্ডীপুর গ্রামের ধনঞ্জয় দাসের ছেলে। তিনি শচীন্দ্র ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  নিশ্চিত করেন বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।

   

মলয় দাস বলেন, সৌরভ দাস চণ্ডীপুর গ্রামের হাওরে ধান কাটছিলেন। বেলা ৩টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

   

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

 

এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়াই সৌরভ দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।