Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো.বশির, মো. নুর আলম অনি, মো. সুমন ওরফে টেলি সুমন, এস এম আমিনুল হক সেলিম ও মো. মনোয়ার শেখ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.শহিদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়- ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জমি দখল করতো তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।