Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাড়ির সবাই গেছে মাহফিলে, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঈমাম, অতঃপর...

admin • 10 Mar 2024, 11:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাড়ির সবাই গেছে মাহফিলে, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঈমাম, অতঃপর...

যশোরের শার্শায় উপজেলায় এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার আমলাই গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলেও শনিবার জানাজানি হয় বলে গোগা ইউনিয়নের পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান। অভিযুক্তের নাম ঈমাম হোসেন (২৮)। তিনি ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

 

শার্শা থানার ওসি এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

স্থানীয় ইউপি সদস্য সাইফুল বলেন, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে জিজ্ঞাসা করি। পরে আমি ভুক্তভোগী নারী ও তার স্বামীকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেই।

 

ভুক্তভোগী গৃহবধূর শাশুড়ি বলেন, ‘রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিলে যাই। বউমা অসুস্থ বোধ করার সে ঘরের দরজা আটকে শুয়ে ছিল। এ সুযোগে ঈমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সে বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।