Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাজার নিয়ন্ত্রণে নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার: প্রতিমন্ত্রী

admin • 10 Mar 2024, 12:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাজার নিয়ন্ত্রণে নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার: প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে। রোববার (১০ মার্চ) রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো পণ্যের ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। এছাড়া তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। আহসানুল ইসলাম জানান, ভারত থেকে বাংলাদেশে ২ দিনের মধ্যে পেঁয়াজ আসবে। ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে। কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায় জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।