Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট

গভর্নর আব্দুর রউফ তালুকদার সই করা নতুন ১০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানা গেছে।

   

কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক সাঈদা খানম জানান, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে; যা পরে ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু হবে।

   

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য বৈধ নোটও চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

   

চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগ দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি দেশের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগদানের পর এই প্রথম তার সই করা ১০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে আসছে।

এস /এম
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।