Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাজারের ব্যাগে মোড়ানো ছিল ২ নবজাতকের মরদেহ!

admin • 14 Mar 2023, 06:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাজারের ব্যাগে মোড়ানো ছিল ২ নবজাতকের মরদেহ!

করিমগঞ্জ উপজেলা জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি পাকা রাস্তার পাশ থেকে  বাজারের ব‍্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় দুই নব জাতক শিশুর লাশ উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি পাকা রাস্তার পাশ থেকে লাশ দুইটি উদ্ধার করে করিমগঞ্জ থানা পুলিশ।

 

তদন্তকারী কর্মকর্তা আরিফ রাব্বানী জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোক জন মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। পরে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে তার পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।