Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বাঙলা কলেজে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাঙলা কলেজে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজে ছাত্রলীগ নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তির নাম এইচ এম সাদ্দাম হোসেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 

সোমবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

 

ভোক্তভোগী সাদ্দাম হোসেন অভিযোগ করেন, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরীর নির্দেশে তার উপর হামলা করা হয়েছে।

 

তিনি বলেন, মারধর ও কুপিয়ে জখম করার ঘটনায় সরাসরি অংশ নেয় সোহাগ খান ও রাসেল। তারাও ছাত্রলীগ কর্মী। ঘটনার পর আমি রাজধানীর দারুসসালাম থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অতর্কিত হামলায় আমি মাথায় আঘাত পেয়েছি। ৭টি সেলাই লেগেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

কলেজ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মানিক চৌধুরী কলেজের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ডিগ্রির এবং রাসেল ও সোহাগ হিসাববিজ্ঞান বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরী ৷ তিনি বলেন, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। এর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনার সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে।

 

এ বিষয়ে জানতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বাদী থানায় আসলে বিস্তারিত বলতে পারব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।