বাগেরহাটের শরণখোলায় মিম আক্তার (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বামী মো. রানা সাজ্জাল মালয়েশিয়া প্রবাসী।
শনিবার (১৮ মে) উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম একই গ্রামের মৃত আমির হোসেনের কন্যা।
শরণখোলা থানার ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ওই গৃহবধূর মোবাইল ফোন জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত কারণে গৃহবধূ আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, আত্মহত্যা নাকি হত্যা সুরতহাল রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





