Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

বাগদান উদযাপনের সময় যুবকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাগদান উদযাপনের সময় যুবকের মৃত্যু

বাগদান উদযাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের ওই নাগরিক পুলিশ অফিসার হওয়ার জন্য অস্ট্রেলিয়াতে পাড়ি জমান। সেখানেই তার মৃত্যু হয়। খবর বিবিসি

রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে নিজ বাড়িতে বাগদানের আয়োজন উদযাপন করতে গিয়ে ২৯ বছর বয়সী লিয়াম ট্রিমার হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার প্রেমিকা তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই দ্রুত সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

পুলিশ কমিশনার কোল ব্লাঞ্চ স্থানীয় মিডিয়াকে সোমাবার (১১ মার্চ) বলেন, এ ঘটনা অস্ট্রেলিয়া পুলিশের জন্য সত্যিই দুঃখজনক। ট্রিমার তার ভালো কাজের জন্য আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, সবাই তাকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পরই এ বিষয়ে জানা যাবে।

ট্রিমার ২০১৩ সালে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া গিয়ে পুলিশে যোগদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।