Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

‘বাকিতে সিগারেট না দেওয়ায়’ দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললেন ক্রেতা

admin • 13 Aug 2025, 05:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘বাকিতে সিগারেট না দেওয়ায়’ দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললেন ক্রেতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আমানুজ্জামান নামে এক মুদি দোকানির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে।  মঙ্গলবার (১২ আগষ্ট) ওই দোকানির বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ দ্যা মিরর অব বাংলাদেশ প্রতিবেদককে এ  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দোকানি আমানুজ্জামান।-ছবি সংগৃহিত

তিনি জানান, পচামাদিয়া গ্রামে গতকাল ( সোমবার) এ ঘটনা ঘটেছে।

 

নাজমুল ইসলাম উল্লেখ করেছেন, অভিযুক্ত সুমন হোসেন আমানুজ্জামানের প্রতিবেশী। বাকিতে সিগারেট না দেওয়ায় এবং আগের টাকা পরিশোধ করতে বলায় বাগ-বিতণ্ডার এক পর্যায়ে সুমন এ ঘটনা ঘটিয়েছেন।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ আরও বলেন, 'আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করবে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।