Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বাউলদের উপর হামলার প্রতিবাদে দৌলতপুরে সামাজিক আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বাউলদের উপর হামলার প্রতিবাদে দৌলতপুরে সামাজিক আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

বাউলদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মিলিত সামাজিক আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক শরিফুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ শহিদুর রহমান,

 

সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন সরকার, অরনী সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,

   

জেলা শাখার সভাপতি ফজলুল হক বুলবুল, সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, দৌলতপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, বোধন থিয়েটার কুষ্টিয়ার সভাপতি জনাব আসলাম হোসেন, বাউল নহিরশাহ, ফান্সপ্রবাসী দেবরাজান্নাত, ৫ নভেম্বর হামলায় আহত সাধু পরান ফকির, জাসদ নেতা সাংবাদিক সাইদুর রহমান, জেলা শাম্যবাদী দলের কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক কমরেড আনোয়ার বাবলু,দৌলতপুর উপজেলা সি পি বি নেতা মোহাঃ মহসিন আলী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তাগণ বলেন বাউলদের উপর হামলা মানে বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের উপর আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এই ধরনের ধর্মীয় মৌলবাদী শক্তির আস্ফালন বন্ধে একটি কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।