Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বাউবি’র এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

admin • 21 Jul 2023, 09:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাউবি’র এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাউবি’র গাজীপুর ক্যাম্পাসসহ সারা দেশে ২০টি পরীক্ষা কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাউবি প্রথমবারের মত এ বছরই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এসএসসিতে ভর্তির সুযোগ প্রদান করছে যাদের জেএসসি/৮ম শ্রেণি/ সমমানের সনদ নেই।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গাজীপুর ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ভর্তি কমিটির সভাপতি ড. মো. জাকিরুল ইসলামও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।