Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বাইসাইকেল চালককে পিষে দিল বাস

admin • 02 May 2023, 09:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাইসাইকেল চালককে পিষে দিল বাস

বাগেরহাটের ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় পরিবহনের চাপায় অজ্ঞাত বাইসাইকেল চালক (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় অজ্ঞাত বাইসাইকেল চালক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে।

 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।