Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বাংলা নিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েলের মা আর নেই!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাংলা নিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েলের মা আর নেই!

বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের হেড অব নিউজ আহমেদ জুয়েলের মাতা মোছা. রহিমা বিবি (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

 

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷

 

রহিমা বিবি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বলদাহার গ্রামের ইজার উদ্দিনের স্ত্রী।

 

জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় ।

 

তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী। মরহুমার ছোট জামাই মো. মোসলেম উদ্দিন জানান, মাগরিবের নামাজের পর মরহুমার জানাজা এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

আহমেদ জুয়েলের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। একইসঙ্গে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।