Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না: বিএনপি নেতা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না: বিএনপি নেতা

বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী।  বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বান্দরবানের আলীকদম উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

 

সাচিং প্রু জেরী বলেন, দেশ নায়ক তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করতে প্রতিটি পৌরসভা, উপজেলা, ইউনিয়নসহ গ্রামগঞ্জে বিএনপির নাম পৌঁছে দিচ্ছে। তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি লাভ করছে।

 

তাই বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চোর, দুর্নীতিবাজ, গুম ও খুনের দল আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

 

দেশবাসীকে সঙ্গে নিয়ে ২৪-এর গণহত্যাকারী ও দলের বিচার এই বাংলার মাটিতে করা হবে। সাধারণ মানুষের হক নিয়ে যারা দীর্ঘ ১৬ বছর ছিনিমিনি খেলেছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মালিক হয়েছে-এর হিসাব দিতে হবে।

 

জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মো. ওসমান গণি, সা শৈ প্রু, বিএনপি নেতা মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, বিএনপি নেত্রী উম্মে কুলসুম লিনা, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা বিএনপি নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।